জাতীয় ফিচার

বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহত শান্তিরক্ষীরা হলেন সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাংগীর আলম ও সৈনিক শরিফ হোসেন।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত দেড়টা) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিম সেক্টরের বোয়ার এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বহর টহল থেকে ফেরার সময় পথে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটে। এতে বহরের প্রথম গাড়িটি আক্রান্ত হয়, সেটি ছিটকে ১৫ ফুট দূরে গিয়ে পড়ে। এতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।

আরও পড়ুনঃ দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকির তথ্য নেই: র‌্যাব

নিহতদের মধ্যে জসিম উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাটিঙ্গা গ্রামে। জাহাংগীর আলমের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ টিটপাড়া গ্রামে। আর শরিফ হোসেনের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার বাড়াক রুয়া গ্রামে।

আইএসপিআর জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঘটনার পরপরই আহত শান্তিরক্ষীদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়। মিশন সদর, জাতিসংঘ সদর দপ্তর ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সরকারের সংশ্লিষ্ট বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততার সঙ্গে আহত শান্তিরক্ষীদের ১৪৪ কিলোমিটার দূরে বোয়ারে অবস্থিত মিনুসকা হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে সৈনিক জসিম উদ্দিন, জাহাংগীর আলম ও শরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর আহত শান্তিরক্ষী মেজর মো. আশরাফুল হক হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

নিহত সেনাসদস্যদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলছে।

 

রিপোর্টার

About Author

2 Comments

  1. বিদ্যুৎ বিপর্যয়ের সংকট কেটে গেছে: নসরুল হামিদ - tathyasangjog

    October 4, 2022

    […] আরও পড়ুনঃ বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তির… […]

  2. বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের তদন্ত চান জাতিসংঘ মহাসচিব - tathyasangjog

    October 4, 2022

    […] আরও পড়ুনঃ বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তির… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র